শিরোনাম
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা

যৌতুক মামলায় দণ্ড, জামিনের শর্ত ভেঙে কারাগারে ফায়ার সার্ভিসকর্মী

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

যৌতুক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফায়ার সার্ভিসকর্মী সুজন মিয়ার পুনরায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আপিলের শুনানিতে আপসের শর্তে ১৫ দিনের জামিন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন। সুজন মিয়া ময়মনসিংহের ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

মামলার নথি সূত্রে জানা গেছে, সুজন মিয়ার বাড়ি জামালপুর সদর উপজেলার হানুমানেরচর গ্রামে। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় তাঁর বিরুদ্ধে দায়ের করা সি.আর. যৌতুক মামলা (নং-৫৫৬/২৪) বিচার শেষে গত ৪ আগস্ট ২০২৬ রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে সুজন মিয়া ক্রিমিনাল আপিল মামলা (নং-২৩৩/২৬) করেন। আপিলের শুনানি চলাকালে আদালত আপসের শর্তে তাঁকে ১৫ দিনের জামিন দেন। তবে জামিনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হয়ে তিনি পলাতক থাকেন। পরে পুনরায় জামিনের আবেদন করলে রোববার আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২

এ বিষয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মেহেরুল ইসলাম বলেন, ‘সুজন মিয়া এ স্টেশনে কর্মরত ছিলেন। তবে কারাগারে যাওয়ার পর তিনি আর স্টেশনে আসেননি। বিষয়টি জানার পর অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। অধিদপ্তর বিষয়টি দেখছে।’

তিনি আরও জানান, কারাগারে যাওয়ার পর থেকে সুজন মিয়ার বেতন ও রেশন বন্ধ রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: