কাপাসিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনে মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর ভেটেরিনারি সার্জন ডা: মো: সুজন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়াসহ বিভিন্ন দফতরের প্রধানগণ।
বক্তারা বলেন, যুবকরাই ভবিষ্যতে দেশ গঠনে ভালো ভূমিকা পালন করেন। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ৷
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন ৷ সভায় সফল যুবক-যুবতীরা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋন গ্রহণের মাধ্যমে কীভাবে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন ৷
বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/রই