শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নওগাঁর ধামুইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে।  গ্রেপ্তার মতিবুল ইসলাম উপজেলার মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই শিশু এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার রাতে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানায়, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিলো। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে গিয়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। মেয়েকে রক্তাক্ত অবস্থায় ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। মেয়ের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে হাসপাতালে পাঠান। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ধর্ষনের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশু এবং নারী ধর্ষকদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করবে।

ভোরের আকাশ/নি

নওগাঁ

শেয়ার করুন: