শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুর জেলা পরিষদের উদ্যোগে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা পরিষদ, শেরপুরের উদ্যোগে জেলার বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।  

বুধবার (২০ মে) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে  ৪০ জন পুরুষ ও ১২ জন নারী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে পাঞ্জাবী ও থ্রিপিস বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় শেরপুর জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদ, শেরপুর বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, জেলা পরিষদের দরজা এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়। তিনি বলেন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন

ধমক দিয়ে লাভ নেই, আমরা উড়ে এসে জুড়ে বসিনি: মির্জা ফখরুল

তিনি আরও উল্লেখ করেন, মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকবে জেলা পরিষদ, শেরপুর। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জনাব নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপহারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিরা জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/নি

শেরপুর

শেয়ার করুন: