শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে প্রশাসনের উদ্যোগে খাল খননের কাজ শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরের শিবচরে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে ময়লা অপসারণ করে খননের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে পৌরসভার যাদুয়ার চরের ‘ময়লা খাল’ নামে পরিচিত খালটি পুনরুদ্ধারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, প্রায় ১২ শত মিটার দীর্ঘ এই খালটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল একেবারেই বন্ধ হয়ে থাকে। এতে করে সামান্য বৃষ্টি হতে না হতেই পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয় দেখা যায়। তাই জন দুর্ভোগের কথা চিন্তা করে খালটির ময়লা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

অভিযান পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানসহ সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উপস্থিত থেকে এই বন্ধ জলাবদ্ধতা খালটি উদ্ধারের কাজ শুরু করেন।

ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, খালের বিভিন্ন জায়গায় কিছু অসাধু মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। এর কারণে অনেক পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে। আমরা জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, এই খালের পানি প্রবাহ বন্ধ হওয়ার কারণে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। অতিদ্রুত খালটি পুনরুদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন।

ভোরের আকাশ/মো.আ.

মাদারীপুরখাল খনন

শেয়ার করুন: