শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুমিল্লার চান্দিনায়  ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার (১৭ আগস্ট) রাতে সাড়ে ৮টায়  উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া  শীল বাড়িতে  এ ঘটনা ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের  দিলীপ কুমার রায়ের স্ত্রী।

নিহতের ছেলে তাপস রায়  জানান-  আমরা সবাই বিভিন্ন জায়গায় চাকরি করি,   বাড়িতে মা ও বাবা থাকেন।   আমার মা প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে  ঘরে টিভি দেখছিলেন, বাবা দোকানে চা পান করতে যান। এমন সময়  দুষ্কৃতিকারীরা  ঘরে ঢুকে  আমার মায়ের মাথায় এলোপাথারি পিটাতে থাকে।  এ সময় আমার পাশের ঘরের  এক জেঠা  আমার মায়ের চিৎকার শুনে বাড়ির  লোকজনকে সাথে নিয়ে আসার  আগেই  হামলাকারীরা পালিয়ে যায়।  আমার মাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন শংকরী রানী রায় জানান- পারিবারিক সম্পত্তির জেরে তার ভাসুর সুরেশ চন্দ্র রায়ের সাথে দীর্ঘদিন ঝামেলা চলে আসছিলো। গত কয়েকদিন আগেও মামলা হয়েছে এসব ঘটনা নিয়ে। আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম। ফোনে খবর পেয়ে এসে দেখি কে বা কাহারা আমার বোন কে হত্যা করেছে।
এব্যাপারে সুরেশ চন্দ্র রায় বলেন- তাদের সাথে আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্ধ আছে। কিছুদিন পূর্বেও তারা আমার উপর হামলা করেছিলো। এঘটনায় মামলা চলমান রয়েছে৷ তবে গতকালের হত্যার ঘটনা কে বা কারা ঘটিয়েছে এব্যাপারে আমরা কিছু জানিনা।

আরও পড়ুন

বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের অনশন কর্মবিরতি

বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  নূরে আলম জানান-  স্থানীয়ভাবে যেটুকু জেনেছি  পূর্ব শত্রুতা জের ধরে   এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।  পার্শ্ববর্তী বাসিন্দাদের সাথে  তাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরূপ চলে আসছে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  নুরুজ্জামান জানান-   মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   তবে কি কারণে এই ঘটনা,  বা কারা  ঘটিয়েছে  তা এখনও নিশ্চিত  হতে পারেনি।  আমাদের একাধিক টিম  রহস্য উদঘাটন সহ  দুষ্কৃতিকারীদের  চিহ্নিত করতে কাজ করছে।

ভোরের আকাশ/এনউব

হত্যা

শেয়ার করুন: