শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে এফপিএবি'র সংস্কার কাজের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে পরিবার পরিকল্পনা সমিতি ও ক্লিনিকের (এফপিএবি) বাউন্ডারি, গেইট ও ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ) দুপুরে এফপিএবির জামালপুর কার্যালয় প্রাঙ্গণে এই কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। একই সঙ্গে গেইটের সামনে বৃক্ষরোপণও করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর এফপিএবি পরিচালনা কমিটির সভাপতি শহীদুল হক খান দুলাল, সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, স্বেচ্ছাসেবী উন্নয়নের জাতীয় কাউন্সিলর সেলিনা বেগম, কোষাধ্যক্ষ মো. রমজান আলী রনজু, সদস্য দিদারুল আলম কালা, সাইদা বেগম, বকুল রাণী পাল, যুব সদস্য মাহী ফেরদৌস, কো-অর্ডিনেট (প্রোগ্রাম) মাহিনুর সিদ্দিকা হ্যাপি, কো-অর্ডিনেট (অর্থ) মো. সামছুল আলম মিয়া উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ওয়ারেছ আলী মামুন বলেন, 'এফপিএবিতে প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবাসহ নানা রকম সেবা এখান থেকে প্রাপ্ত হয়। এই প্রতিষ্ঠানটি একটি বেসরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এই ভবন তৈরি হয়েছিল তৎকালীন বিএনপি সরকারের সময়।

তিনি আরো বলেন, বর্তমানে ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ইতোমধ্যেই আমি অত্যন্ত ছোট আকারে কিছু বরাদ্দ দিয়েছিলাম। সেটি দিয়ে সংস্কার কাজ চলছে। আমি মাননীয় সমাজ কল্যাণ নেতৃবৃন্দদের সাথে কথা বলবো একটি বৃহৎ বরাদ্দ দেওয়ার জন্য এবং এটাকে আরও কার্যকরী জনকল্যাণে রূপান্তর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগগুলোর পাশে থেকে আমি আমার অবস্থান দিব সর্বাত্মকভাবে।'

সংসদ সদস্য আরো বলেন, 'এই প্রতিষ্ঠানটি জনকল্যাণের প্রতিষ্ঠান। এটা আগামী দিনে আরো কার্যকর করার জন্য এই গণ্যমান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি সেই পদক্ষেপ নেব।'

আরও পড়ুন

৪ খুনের আসামীদের পক্ষে আইনী সহায়তা না দেবার ঘোষনা রংপুরের আইনজীবিদের

সভাপতির বক্তব্যে শহীদুল হক খান দুলাল বলেন, এফপিএবি প্রতিষ্ঠা লাভের পর থেকেই গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা বঞ্চিত মানুষদের সেবা বেশি প্রদান করে আসছে। এখানে আমাদের একজন অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, আমাদের প্যাথলজি রয়েছে, আমাদের এক্সরে সেন্টারও রয়েছে, এম্বুলেন্সও রয়েছে। আমরা এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রদান করে যাচ্ছি।

ভোরের আকাশ/রই


 

বকুল রাণী পাল

শেয়ার করুন: