প্রশাসনের হস্তক্ষেপে রায়গঞ্জে ধান ঘরে তুললেন ভূমিহীনরা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ ও হয়রানির অভিযোগের পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে ভূমিহীন কৃষকদের মাঝে। আদালতের নির্দেশনা অনুযায়ী তারা বাধাহীনভাবে নিজেদের রোপণ করা ধান ঘরে তুলতে পেরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারীর উদ্যোগে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে ধান কাটার অনুমতি দেওয়া হয়। প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ধান কাটা সম্পন্ন হয়।
এর আগে ভূমিহীনরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীরা ধান কাটতে বাধা দিচ্ছে এবং মিথ্যা মামলায় হয়রানি করছে। সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূমিহীনদের নেতারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা জানিয়েছেন।
ভোরের আকাশ/এনউব