শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার পলাতক আসামি ও একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ ওরফে কালাই সবুজ (৩২) ও তাঁর সহযোগী এজাজুল হককে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের শাহাদাতের ছেলে।

পুলিশ জানায়, সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ করে জিম্মি, মুক্তিপণ আদায়, হত্যা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন পলাতক থেকে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানায় পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন জানান, সবুজকে গ্রেপ্তারে পুলিশ কয়েক মাস ধরে নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী এজাজুল হককে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাঁদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জেআ

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: