শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ভটভটি উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে ভটভটি উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু
গোবিন্দগঞ্জে ভটভটি উল্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিসহ মাছ বহনকারী ভটভটি উল্টে অমল কুমার দাস (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) সকালে পৌর শহরের গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। নিহত অমল কুমার দাস গোবিন্দগঞ্জ পৌর এলাকার ববনপুর গ্রামের হেমন্ত দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ী অমল কুমার দাস গ্রামের একটি পুকুর থেকে মাছ কিনে নিয়ে তা বিক্রির জন্য গোবিন্দগঞ্জ শহরে ফিরছিলেন। শহরের বোয়ালিয়া এলাকার গাইবান্ধা মোড় এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত পানিতেপূর্ণ মাছের গাড়িটি (ভটভটি) হঠাৎ উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন তিনি। এ সময় মাছের গাড়ির ইঞ্জিনের গরম পানিতে তার মুখ ও চোখের বিভিন্ন অংশ পুড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: