শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবা নিহত, আহত শিশু ছেলে

হিলি প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবা নিহত, আহত শিশু ছেলে
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবা নিহত, আহত শিশু ছেলে

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে তামিম হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা তিন বছর বয়সী শিশু ছেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) তাজরুল ইসলাম। তিনি জানান, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল। এ সময় বসুন্ধরা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তামিম হোসেন। তার সঙ্গে থাকা ছেলে আহত হয়।

নিহত তামিম হোসেন বিরামপুর উপজেলার চুঁরকুই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের জামাতা। তিনি দীর্ঘদিন ধরে ওই গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।

এসআই তাজরুল আরও বলেন, “নিহতের সাথে থাকা শিশুটি বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এলাকাবাসীর সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।”

 

ভোরের আকাশ/ হ.র

শেয়ার করুন: