খড়মপুর ওরসে এসে মাজারভক্ত নারীর মৃত্যু

খড়মপুর ওরসে এসে এক মাজারভক্ত নারীর মৃত্যু হয়েছে। ঘটনাসূত্রে জানা যায়, নৌকার জেনারেটরের ইঞ্জিনে পা ঢুকে জরিনা বেগম (৬০) নামের এই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জরিনা খড়মপুর কেল্লা শাহ মাজারের ওরসে অংশ নিয়েছিলেন। তিনি ওই মাজারের ভক্ত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার পূর্ব কৈলাগ ইউনিয়ন।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বৃহস্পতিবার ছিল আখাউড়া খড়মপুর ওরসের আখেরি মোনাজাত। এদিন বিকেলে জরিনা তার ছেলে সুমন ইসলামকে নিয়ে নৌকায় অন্যান্যদের সঙ্গে মাজারের যান। রাত ১১টার দিকে মাজার এলাকায় নৌকায় অবস্থান করার সময় অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পা পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আইনি প্রক্রিয়াসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ভোরের আকাশ/হ.র