টঙ্গী বাজার সংযোগ সড়কের শুভ উদ্বোধন

ঐতিহ্যবাহী সোনাবানের শহর টঙ্গী বাজারের সংযোগ সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়কের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
মঙ্গলবার (১৩ আগস্ট) টঙ্গী বাজার প্রধান মসজিদের সম্মুখে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী প্রতিনিধি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।
সভায় আরও বক্তব্য রাখেন ইসমাইল শিকদার বসু, আব্দুর রহিম খান কালা, যুবদল নেতা নাজিমুল হোসেন মন্ডলসহ স্থানীয় ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এই সংযোগ সড়কটি উদ্বোধনের ফলে বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। সড়কটি চালু হওয়ায় বাজারের যাতায়াত ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান অতিথি শওকত হোসেন সরকার টঙ্গী বাজারের সুনাম, ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস দেন। তিনি বলেন, “এই বাজার এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য ও ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এক সময়ে নদীপথে দূরদূরান্তে এখান থেকে মালামাল আমদানি-রপ্তানি হতো।”
বাজারের সুনাম রক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি, সভার সভাপতি এবং স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা—বাজারের অবকাঠামোগত উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও একটি ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে টঙ্গী বাজারের ঐতিহ্য ও সুখ্যাতি আরও সুদৃঢ় হবে।
ভোরের আকাশ/ এনউব