শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী সন্ত্রাসী ও মাদক কারবারীদের বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজারে আওয়ামী লীগ ঘরানার চিহ্নিত ‘সন্ত্রাসী’ ও মাদক কারবারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

বুধবার (৮ এপ্রিল) সকালে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে গ্রামের কয়েকশ সচেতন নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্লভপুর এলাকার চিহ্নিত আওয়ামী লীগ কর্মী মাসুদ, জুলমত ও সাদ্দাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। তাদের এই অপকর্মে এলাকার কিশোর ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। "এই আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে গেলেও আগে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। অবিলম্বে এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।"

কর্মসূচিতে বক্তব্য রাখেন দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগমসহ আরও অনেকে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অতিদ্রুত এসব মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। জনস্বার্থে গ্রামকে মাদকমুক্ত করতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
 

ভোরের আকাশ/আ.র

মানববন্ধন

শেয়ার করুন: