শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাকের আড়ালে ঢাকায় পাচারকালে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫। 

এ ঘটনায় ট্রাকের হেলপার কাদের ও লবণ ব্যবসায়ী নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এ চালান উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি লবণবোঝাই ট্রাক থামানো হয়। প্রথমে তল্লাশিতে কিছু না মিললেও পরে ট্রাক থেকে লবণ নামানোর সময় দুটি সন্দেহজনক বস্তা শনাক্ত করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা খুলে দেখা যায়, লবণের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।

র‌্যাব-১৫ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা এখন পণ্যবাহী যানবাহন ব্যবহার করছে। লবণের চালানের ভেতরে ইয়াবা লুকানোর ঘটনাটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত কাজ।

আরও পড়ুন

ঝিনাইদহে বাজার মনিটরিং করলেন এমপি

তিনি আরও বলেন, টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক অভিযানের কারণে পাচারকারীরা নতুন নতুন কৌশল গ্রহণ করছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ র.ই

সোহেল রানাইয়াবা জব্দ

শেয়ার করুন: