শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশ : ৫ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।

এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়।

দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

এ সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের জন্য টিকিটের টাকা ফেরতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, “রাত ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কিছু ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। সিডিউল বাতিলের কোনো ঘটনা ঘটেনি।”

তিনি আরও বলেন, “খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যাত্রীরা চাইলে নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত নিতে পারবেন।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: