শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি দুর্জয়ের চার দিনের রিমান্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আদালদতে নাঈমুর রহমান দুর্জয়
আদালদতে নাঈমুর রহমান দুর্জয়

নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সোয়া তিনটার দিকে দুর্জয়কে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শামীম আল-মামুন তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে দুর্জয়ের পক্ষে শুনানি করেন এডভোকেট নজরুল ইসলাম বাদশা। রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট হুমায়ুন কবির।

দুর্জয়কে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় দুর্জয় এজাহারনামীয় আসামি। এর মধ্যে ২০২৪ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর ৫) তাঁকে ১৩ নম্বর আসামি করা হয়েছে। মামলার বাদী ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি। ওই মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯০৮-এর ৩(ক) ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

একই দিন দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নম্বর ১) দুর্জয়কে প্রধান আসামি করা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।

আদালতে দুর্জয়কে হাজির করার সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গণে বিএনপি-সমর্থিত আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা দুর্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় দুর্জয়ের দিকে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

নাইমুর রহমান দুর্জয় ২০০১ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দলটির মনোনয়নে তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/আজাসা

রিমান্ডনাঈমুর রহমান দুর্জয়

শেয়ার করুন: