গোপালগঞ্জে যুবক হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক যুবককে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
বুধবার (৩০-সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত একটি ঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।
ইমাম উলপুর পূর্ব পাড়া গ্রামের জহিরুল মৃধার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।
ভোরের আকাশ/ এনউব