শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারির দায়ে রেলওয়ের গেটম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের টিকিট কালোবাজারির অভিযোগে হৃদয় হাসান (২৬) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের গেটম্যান হিসেবে কর্মরত।

সোমবার (২ নভেম্বর) শায়েস্তাগঞ্জে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

জানা যায়, গত রোববার (১ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে রেলওয়ের টিকিট কালোবাজারির অভিযোগে হৃদয় হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ক্ষেত্রে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। বিশেষ করে ঈদ ও পূজার মতো উৎসবের মৌসুমে টিকিটের চাহিদা বাড়লে এ তৎপরতা আরও বেড়ে যায়। এ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকার অভিযোগও রয়েছে।

অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: