শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি আখতার জাহান সাথী।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ,প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, প্রসাদপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, থানা পুলিশ, গণমাধ্যমকর্মী, আবেদনকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদন বৈধ বিবেচিত হয়। এর মধ্যে ৯৮ জন আবেদনকারীকে যোগ্য বলে মনোনীত করা হয়। পরে প্রকাশ্যে লটারি আয়োজনের মাধ্যমে ২২টি পয়েন্টে ডিলার নির্বাচন করা হয়।

এছাড়া চারটি কেন্দ্রে শুধু একজন করে যোগ্য আবেদনকারী থাকায় সেখানেও ডিলার চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রগুলো হলো—গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট, মান্দা ইউনিয়ন পরিষদ এবং ভারশোঁ ইউনিয়ন পরিষদ।

তবে মান্দা ইউনিয়নের পিরপালী বাজার এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার কেন্দ্রে কোনো যোগ্য আবেদন না থাকায় সেখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “ডিলার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসকের নির্দেশনায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার চূড়ান্ত করা হয়েছে। কেউ যেন এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।”

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত ডিলাররা চলতি মাস থেকেই নির্ধারিত পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করবেন।

ভোরের আকাশ/মো.আ.

ডিলারলটারিখাদ্যবান্ধব কর্মসূচিনওগাঁ

শেয়ার করুন: