শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

টেকসই কৃষি ব্যবস্থাপনা ও কৃষির আধুনিকায়নের লক্ষ্য নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এই আয়োজনে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও মানসম্মত কৃষি উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়।

ব্র্যাক প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক সিডের এজিএম কৃষিবিদ এম এ মনসুর লিওন এবং পবা উপজেলা কৃষি অফিসার মো. আ. মান্নান।

কর্মশালায় রাজশাহী অঞ্চলের ১৫০ জন বড় বীজ ব্যবসায়ী, আদর্শ প্রজেক্ট পার্টি ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার দিনব্যাপী ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই আয়োজনে আধুনিক চাষাবাদ কৌশল, উন্নত বীজের ব্যবহার এবং আন্তঃপরিচর্যা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার (রাজশাহী রিজিওন) মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ব্র্যাক সিডের সেলস ডিপার্টমেন্টের হেড কৃষিবিদ এম এ মনসুর লিওন ব্যবসায়ীদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি কৃষি উপকরণের সঠিক সংজ্ঞা, মানসম্মত পণ্য সরবরাহ, ব্যবসায় প্রযুক্তির ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং গ্রাহক সেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া বীজ ও সার সংরক্ষণ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে ডিলার ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল দেশে টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

আরও পড়ুন

কাঠবোঝাই ট্রলার দিয়েই সচল হলো টেকনাফ স্থলবন্দর

উপস্থিত কৃষি কর্মকর্তারা ব্র্যাক সিডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কৃষির আধুনিকায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

ব্র্যাক সিড কর্তৃপক্ষের প্রত্যাশা, সারাদেশে একযোগে কৃষক ও ব্যবসায়ী পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত হবে। এর ফলে চাষাবাদে সতর্কতা বৃদ্ধির পাশাপাশি কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

ভোরের আকাশ/এসএইচ

কৃষি উপকরণ

শেয়ার করুন: