শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে শেষ হলো কৃষকদের ২ দিনব্যাপী পুষ্টি বাগান প্রশিক্ষণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কালীগঞ্জে শেষ হলো কৃষকদের ২ দিনব্যাপী পুষ্টি বাগান প্রশিক্ষণ
কালীগঞ্জে শেষ হলো কৃষকদের ২ দিনব্যাপী পুষ্টি বাগান প্রশিক্ষণ

দেশের অনাবাদি ও পতিত জমিকে চাষযোগ্য করে তোলা এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান স্থাপন পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি তার বক্তব্যে ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন এ কথা বলেন।


সোমবার (২৬ মে) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)”-এর আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শেষে হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ৬১ জন প্রদর্শনী কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ২১ ধরনের সবজি বীজ, ৫ ধরনের ফলের চারা, জৈব সার, ভার্মিকম্পোস্ট, গার্ডেন নেট, ঝাঝড়ি ও বীজ সংরক্ষণ পাত্র।

কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসান আলী প্রমুখ।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব চাষাবাদে আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য। 

ভেরের আকাশ/এসঅই

পারিবারিক পুষ্টি বাগানখামারবাড়িচাষযোগ্য

শেয়ার করুন: