কুতুবদিয়ায় ৪৩ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে ৪৩টি বাইসাইকেল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
গ্রাম পুলিশকে আরো গতিশীল করার লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্ধে উপজেলার ২ নারীসহ ৪৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, দ্বীপের প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে গ্রাম পুলিশের দ্রুত যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এসময় গ্রাম পুলিশ সমিতির উপদেষ্টা কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সমিতির সভাপতি দফাদার জহরলাল দাস ও সাধারণ সম্পাদক নেচার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র