বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওপাড়া পৌর ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ২১ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় চেঙ্গুটিয়া পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের মতবিনিময় ও আলোচনা সভায় নওয়াপাড়া পৌর বিএনপি'র ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি পিয়ার আলী শেখের সভাপতিত্বে অভয়নগর থানা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান ফারাজী উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লাসহ সিনিয়র নেতৃবৃন্দ।
উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় আসন্ন পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী হিসাবে পৌর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি পিয়ার আলী শেখ, ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি আলামিন সরদার যার যার অবস্থান থেকে কর্মী সমর্থকদের মিছিল নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে জনপ্রিয়তায় শীর্ষে প্রমাণ করার চেষ্টা করেন।
ভোরের আকাশ/ এনউব