শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাহী কর্মকর্তাদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আসন্ন দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি মন্দিরে নির্বাহী কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেছেন, পূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রতিটি মন্দিরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নিবিড় নজরদারিতে থাকতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্গাপূজা এ দেশের সংস্কৃতির একটি বড় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এ উৎসবকে সুন্দরভাবে উদযাপন করা সবার দায়িত্ব। এজন্য উপজেলা নির্বাহী অফিসাররা মন্দিরগুলো নিয়মিত পরিদর্শন করবেন এবং প্রতিমা তৈরির সময় থেকেই বিশেষ নজরদারি নিশ্চিত করবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।

তিনি আরও জানান, প্রতিটি মন্দিরে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ থেকেও অনুদান দেওয়া হবে নির্ধারিত সময়ে। পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকেরা মাঠে কাজ করবেন।

পূজা বিসর্জন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এবার প্রায় ৪০টি মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হবে ৫ নম্বর ঘাটে। এজন্য সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএকে নির্ধারিত সময়ের মধ্যে ঘাটের কাজ সম্পন্ন করতে হবে। বিসর্জনের রাস্তায় যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং হকারমুক্ত রাখা ব্যবস্থাও নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, সওজ নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভোরের আকাশ/জাআ

নির্বাহী কর্মকর্তাডিসিনারায়ণগঞ্জমন্দির পরিদর্শন

শেয়ার করুন: