শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি গাছ বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ২৩নং পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গাছ কাটা এবং গাছ ছাঁটাইর নামে বড় বড় ডালপালা কাটার দৃশ্যটি চোখে পরে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় চত্বরে থাকা মূল্যবান গাছ ও গাছের কাণ্ড যথাযথ অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

তাদের দাবি, সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা হয়নি এবং বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা রানী ভৌমিক বলেন, “বিদ্যালয়ের ভবনের উপরের গাছ ও ডালগুলো কাটা হয়েছে। উপর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। তাই ভবনের ছাদের উপরের আগাছাগুলো পরিষ্কার করার জন্য ।”

এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তাসলিমা আক্তার জানান, আমি রূপগঞ্জ ক্লাস্টারের দ্বায়িত্বে আছি।আর এই গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোন চিঠি দেওয়া হয়নি।আর এই বিষয়টি খুব ভালোভাবে দেখব।

আরও পড়ুন

গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের

অন্যদিকে রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার বলেন, “আমি মাত্র তিনদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। সরকারি গাছ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/ইউএম
 

বিদ্যালয়, গাছ বিক্রি

শেয়ার করুন: