শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ডিজেল ভর্তি ড্রামে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিজেলভর্তি ড্রামে ডুবে আরাফাত হোসেন নামের (২) এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ( ইউপি সদস্য) মেহেদী হাসান একরামুল। আজ ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে বাড়ির বারান্দায় খেলা করছিল ছোট্ট শিশু আরাফাত। পরিবারের অগোচরে হঠাৎ সে ঘরের বারান্দায় পলিথিন দিয়ে ঢেকে রাখা ডিজেল ভর্তি কাটা প্লাস্টিকের ড্রামে উপর হয়ে পড়ে যায়।

পরিবারের সদস্যরা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে শিশু আরাফাত মারা যায়।

স্থানীয়রা আরও জানান, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। যার ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যায়। মেরামতের জন্য ট্যাংকিতে থাকা সব তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই কাটা ড্রামে ঢেকে রাখা ডিজেলে শিশু আরাফাত খেলতে খেলতে পড়ে যায়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) স্বপন কুমার রায় বলেন, একটি শিশুর তেলের ড্রামে পড়ে যাওয়ার ঘটনা শুনেছি। তার পর কি হয়েছে তা আর জানি না।

ভোরের আকাশ/ র.ই

শিশুর মৃৃত্যুমেহেদী হাসান একরামুল

শেয়ার করুন: