শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ফের টেকনাফে দুই কিশোর গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ফের টেকনাফে দুই কিশোর গুলিবিদ্ধ
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ফের টেকনাফে দুই কিশোর গুলিবিদ্ধ

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে সংঘটিত গোলাগুলির প্রভাব এসে পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় নাফ নদীসংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

আহত কিশোররা হলো-হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ওই দুই কিশোর নাফ নদীতে মাছ ধরছিল।

এসময় হঠাৎ মিয়ানমারে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়।

 

ভোরের আকাশ/এনএস

টেকনাফসীমান্ত

শেয়ার করুন: