শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে লিফলেট বিতরণ

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘জুলাই জাতীয় সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর এই বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বরিশালে ব্যাপক লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

২৩ মে (শনিবার) বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সকাল থেকে সদর সিটি কর্পোরেশনের  বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের মূল চেতনা ও চার দফা প্রশ্নের ব্যাখ্যা সংবলিত এই লিফলেট বিতরণ করা হয়।

​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবুল কালাম শাহীন এবং বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন।

​লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ দেশের শাসনতান্ত্রিক সংস্কারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি ভোট ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পক্ষে দলটির অনড় অবস্থান রয়েছে, যা এই লিফলেটের মাধ্যমে জনগণের সামনে স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন

ঈদের আগে কমল সোনার দাম, ভরি কত?

​নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই সনদের মূল চেতনা অক্ষুণ্ণ রেখে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি রাজপথে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষও দলটির এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছে।

​কর্মসূচিতে বরিশাল সদর উপজেলা বিএনপি, মহানগর  এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

লিফলেট বিতরণ

শেয়ার করুন: