শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবি

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎কক্সবাজারের ঈদগাঁওয়ে ইব্রাহিম নামের এক শিশুকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃতের  ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন এবং দুপুর ২টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি ফিরে না আসায় সন্ধ্যা ৬টার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

‎পরে রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, তাকে কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে অপহরণকারীরা রাতের মধ্যেই ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর হঠাৎ করেই কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

‎ইব্রাহিম পেশায় একজন হকার। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের জাহানপুর এলাকায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম সিফাতুল মাজহার বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/আ.র

শিশু অপহরণ

শেয়ার করুন: