শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণে তিন সপ্তাহব্যাপী 'বুনিয়াদী প্রশিক্ষণ' কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সকাল ০৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সমন্বয়ক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবু সুফিয়ান মোহাম্মদ খায়রুল ফাত্তাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত ট্রেজারার মো. সাজ্জাদ হোসেন মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন "নিরাপত্তা কর্মীরা যেন সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন এই বিষয়টি নিশ্চিত করতে হবে। 

তিনি এধরণের প্রশিক্ষণ সবসময় চলমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নিরাপত্তা শাখার ২৭জন কর্মী সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

ভোরের আকাশ/ র.ই

 


 

বুনিয়াদি প্রশিক্ষণড. এ কে ফজলুল হক ভূঁইয়া

শেয়ার করুন: