শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে নকল আইসক্রিম তৈরির কারখানা সিলগালা

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা ) প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারে নকল আইসক্রিম তৈরির কারখানা সিলগালা
সাভারে নকল আইসক্রিম তৈরির কারখানা সিলগালা

সাভারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর )বিকেলে সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার জানান, কোন অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ধরনের মানহীন আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কারখানাটি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিমের প্যাকেট ব্যবহার করেও ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিলো।

এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলালকে এক বছর ও সহকারী ম্যানেজার নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোরের আকাশ//হ.র

সাভার পৌরসভাসিলগালা

শেয়ার করুন: