শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিতাস ও বাখরাবাদে কূপ খনন করবে চীনা কোম্পানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তিতাস ও বাখরাবাদে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের জন্য একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএলের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকায় পেট্রোবাংলার বোর্ড রুমে বিজিএফসিএল ও চীনা প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

বিজিএফসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব মো. মোজাহার আলী এবং সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লি জিয়াওমিং।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, জ্বালানি ঘাটতি পূরণের লক্ষ্যে ভূগর্ভস্থ গভীরতম স্তর থেকে গ্যাস অনুসন্ধানের জন্য দুটি গভীর অনুসন্ধান কূপ তিতাস-৩১ ডিপ (৫ হাজার ৬০০ মিটার) এবং বাখরাবাদ-১১ ডিপ (৪ হাজার ৩০০ মিটার) এর খনন প্রকল্প নেয়া হয়েছে।

কূপ খনন, ভূমি অধিগ্রহণ ও গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা।  এর মধ্যে জিওবি ঋণ ৫৫৮ দশমিক ৬০ কোটি টাকা এবং বিজিএফসিএলের নিজস্ব অর্থায়ন ২৩৯ দশমিক ৪০ কোটি টাকা।  প্রকল্পের মেয়াদকাল জুলাই-২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। খনন শেষে তিতাস-৩১ ডিপ কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং বাখরাবাদ-১১ ডিপ কূপ থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

ভোরের আকাশ/জাআ

কূপ খননতিতাস ও বাখরাবাদ গ্যাসচীনা কোম্পানি

শেয়ার করুন: