শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় ওভারপাস থেকে ট্রাক পড়ে পথচারী আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় ওভার পাসের ওপর থেকে ট্রাক উল্টে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। এঘটনার পর থেকে ট্রাকটির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পথচারী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলে থাকা এক পথচারী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ কয়েকজন আহত হন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে।দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়েছে।বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/জাআ

নারায়ণগঞ্জপথচারী আহত

শেয়ার করুন: