শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত ২ পক্ষের সংঘর্ষ, আহত ৮

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতাল গুলোতে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার( ২৪ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের দাবুপুরা এলাকায়। এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ও আহত হয়েছেন।

অন্যান্য আহতরা হচ্ছেন, আল আমিন, জহিরুল, মোরসালিন, সাদিয়া আক্তার এবং অপর পক্ষের মঞ্জুর আতিকুল, রফিকুল ও  ইয়াছিন। এদের মধ্যে আল আমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এলাকা বাসি সূত্রে জানা যায়, উক্ত এলাকার বাদশা এবং হারুন গংদের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, আদালতে মামলা মোকদ্দমা এবং এলাকায় বিচার শালিস বিদ্যমান। এমতাবস্থায় শুক্রবার ( ২৪ এপ্রিল) বাদ জুমআ স্থানীয় ভাবে এক বৈঠক বসা হয়। হারুণ গংদের অভিযোগ, বিষয়টি মিমাংসা করে দেয়ার জন্য ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল তাদের কাছে ৫ লাখ টাকা দাবী করে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে উভয় পক্ষ পরষ্পরের উপর ঝাপিয়ে পড়ে। ফলে রফিকুল সহ উভয় পক্ষের ৮ জন রক্তাক্ত আহত হন। এ  ঘটনায় হারুণ, আউয়াল এবং হেকিমদের ৪টি বাড়ী ভাংচুর এবং লুটপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর উত্তেজনা পূর্ণ অবস্থায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হারুণ নামে এক ব্যাক্তিকে আটক করে নিয়ে আসে। তবে অভিযুক্ত রফিকুল মিমাংসা করে দেয়ার বিনিময়ে ৫ লাখ টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপর কুমার, ঘটনার সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বর্তমানে পরিস্থিখতি শান্ত রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

সংঘর্ষ

শেয়ার করুন: