শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে নারী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ সহ এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে উঠান বৈঠক ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

সমাবেশে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং নারীর ক্ষমতায়নে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এছাড়া জনস্বাস্থ্য রক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়। 

অটিজম সচেতনতা, তথ্য অধিকার এবং সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনে উপস্থিত নারীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মাদারীপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেনজীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেদ কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সি এবং জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিছুর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন রাস্তি ইউনিয়ন পরিষদের প্রশাসক আতিয়ার রহমান। উক্ত সমাবেশে স্থানীয় নেতৃত্বস্থানীয় মহিলাসহ প্রান্তিক পর্যায়ের প্রায় দেড় শতাধিক নারী, পুরুষ ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। 

বক্তারা নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচার রুখে দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

উঠান বৈঠকদেলোয়ার হোসেন

শেয়ার করুন: