শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া ঘাটের পাড়ে সদর উপজেলা কচুকাটা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং পরে কুরআন খতম সম্পন্ন করা হয়। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাহেদুল ইসলাম দোলন, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাহের আলী ও মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সহ ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল হালিম। সার্বিক সহযোগিতায় ৯ নং ওয়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।

এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও আদর্শের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত সবাই তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় মন খুলে দোয়া করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা ও তোবারক দেয়া  হয়।

ভোরের আকাশ/নি. ব

মিলাদ মাহফিল

শেয়ার করুন: