শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে মানবিক দৃষ্টান্ত দেখাল বিজিবি-বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নজিরবিহীন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও বিএসএফ। সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে ভারতীয় এক নারী নাগরিকের মৃত্যুর পর তার বাংলাদেশি আত্মীয়দের অনুরোধে সীমান্তের শূন্য লাইনে লাশ দেখার সুযোগ করে দেয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানার পর বাংলাদেশে বসবাসকারী তার ভাই আতাউর রহমান ও স্বজনরা শেষবারের মতো বোনের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং এ জন্য বিজিবির সহযোগিতা চান।

আবেদনের পরপরই মহানন্দা ব্যাটালিয়ন প্রতিপক্ষ বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে উভয় বাহিনীর সম্মতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ফনি বেগমের লাশ দেখার ব্যবস্থা করা হয়। আত্মীয়রা শেষবারের মতো লাশ দেখে আবেগাপ্লুত হয়ে বিজিবি ও বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। মানবিক সেবা ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্বের অংশ, যা আমরা আন্তরিকভাবে পালন করি।

ভোরের আকাশ/মো.আ.

 

বিজিবি-বিএসএফচাঁপাইনবাবগঞ্জ

শেয়ার করুন: