শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা মহানগরীর দৌলতপুরে একটি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন সন্ধ্যায় কার্তিককুল এলাকার নাসিরের ঘেরে এক যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে বাগেরহাটের মনিরুল ইসলাম রনি নামে এক যুবক মামাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পরদিন তার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহের পরনে থাকা প্যান্ট ও কোমরের বেল্ট দেখে রনির পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে মরদেহটি তার বলে শনাক্ত করেছেন। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

আরও পড়ুন

আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টুসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার

কেএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: