পৌরসদর ব্যবসায়ী কমিটির মাইকিং

সীতাকুণ্ড বাজারে যানজট নিরসনসহ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ী কমিটির সতর্কতামুলক মাইকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে এসময় সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক মোঃ নুরুদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ আজম খান, ২নং ওয়ার্ড সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও ৩নং ওয়ার্ড সদস্য নাজিম উদ্দিন বাবলু এ সময় উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন জানান, দায়িত্ব গ্রহণ পরবর্তী সীতাকুণ্ড পৌরসদরে ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টিতে কমিটির ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে।
বাজার কমিটির মনিটরিংসহ সার্বিক কর্মকান্ডে ধারাবাহিকভাবে সহায়তা করে আসছে সীতাকুণ্ড মডেল থানা প্রশাসন।
ভোরের আকাশ/এসএইচ