ধানের শীষ প্রার্থীর সমর্থকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

দিনাজপুরের পাবর্তীপুর প্রেসক্লাবে রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রাথী এ কে এম কামরুজ্জামানের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পাবর্তীপুর প্রেসক্লাবের আহবায়ক আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রধান সম্পাদক মো. জাহের উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতি, পাবর্তীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহাদত হোসেন শাদো, দৈনিক মানবকন্ঠ পাবর্তীপুর প্রতিনিধি মামুনুর রশিদ বিপ্লব, দৈনিক আমার দেশ পাবর্তীপুর প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, দৈনিক ভোরের আকাশ পাবর্তীপুর প্রতিনিধি জাকারিয়া হোসেন, দৈনিক ভোরের কাগজের পাবর্তীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, দৈনিক ইত্তেফাকের পাবর্তীপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু, দিনাজপুরের কাগজের সম্পাদক শামসুল হুদাসহ আর অনেকে।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি পার্বতীপুর ফুলবাড়ি নিবাচর্নী এলাকায় অবাধ সুষ্ঠু নিরপক্ষভাবে নির্বাচন হয় সে দিকে নজর রাখার জন্য আহবান জানান।
ভোরের আকাশ/এসএইচ