শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই’

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই, অপরাধী শুধুই অপরাধী এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নোয়াখালী জেলাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

‎মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন।
‎
‎​এসপির নাসিরুদ্দিন বলেন, পুলিশকে আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সাধারণ মানুষের জন্য সেবামুখী করে তোলায় আমার লক্ষ্য। একই সাথে ‎​এই জেলার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী, শিশু ও প্রবাসীদের নিরাপত্তা জোরদার এবং দালালমুক্ত থানা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

‎​আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের প্রশ্নে জেলা পুলিশ কোনো আপস করবে না।
‎
‎​সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পুলিশের কাজের স্বচ্ছতা নিশ্চিত করে।  তিনি সুশাসন প্রতিষ্ঠায় এবং যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ে জেলা পুলিশের সাথে সমন্বয় করার জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান।  

তিনি একটি সমৃদ্ধ নোয়াখালী গড়তে প্রশাসন ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। ‎​অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই
‎
‎

নতুন পুলিশ সুপারএন এম নাসিরুদ্দিন

শেয়ার করুন: