শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় প্রাণ গেল ফল ব্যবসায়ীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত ফল ব্যবসায়ী রনি মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রনি মিয়ার বাড়ি সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ থানার গিলাচরা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়ায় দায়েন মোল্লার বাড়িতে ভাড়া থেকে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার পিতার নাম আয়েত আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মে ভোরে রনি মিয়া ভুলতা গাউছিয়া ফলের আড়তে ফল কিনতে যাওয়ার সময় তারাবো উত্তরপাড়া এলাকার মফিজুল ভুঁইয়ার বাড়ির সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাত, মাথা ও গলায় গুরুতর জখম করে।

এসময় তার সঙ্গে থাকা ফল কেনার ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। রনি মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মোহাম্মদপুর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

নিহতের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী রাশিদা বেগম বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেল। আমি হত্যাকারীদের বিচার চাই।”

এ ঘটনায় নিহতের বড় বোন নাছরিন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ, সিয়াম, শরিফ মিয়া, সূর্য, জিসান মিয়া, শ্রাবণ মিয়া ও জয় আহমেদসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

খুলনায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের কারাদন্ড

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এএইচএম সালাউদ্দিন বলেন, “হত্যা মামলা রুজু করা হয়েছে।।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

ভোরের আকাশ/ র.ই

 

হামলা-ভাঙচুররাশিদা বেগম

শেয়ার করুন: