শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম  নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে| আটক মনিরুল ইসলাম শহরের ব্যবসায়ীপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ দলীয় নেতাকর্মীরা আরাপপুর এলাকায় অবস্থানকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করেন| পরে তার দেহ তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়।

এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

ঝিনাইদহমাদক কারবারি আটক

শেয়ার করুন: