শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা। 

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। 

বক্তারা বলেন, হামলার চারদিন পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি।একজন পেশাদার সাংবাদিকের ওপর নৃশংস হামলা কেবল ব্যক্তির ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। 

তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল এবং রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সন্ত্রাসীরা দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য মঈনুল হক লিপুকে কুপিয়ে গুরুতর জখম করে। 

আরও পড়ুন

শিক্ষার মান উন্নয়নে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার : প্রতিমন্ত্রী

পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রাজাপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করেছি। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ভোরের আকাশ/ র.ই

দাবিতে মানববন্ধনআক্কাস সিকদার

শেয়ার করুন: