শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ ওসমান হাদীর বিচারের দাবিতে মানববন্ধন

রুপসি কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে অগ্রসেনানী, বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও রূপসী কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মুড়াপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৪জানুয়ারি) সকাল ১১টার দিকে সরকারি মুড়াপাড়া সরকারি কলেজের সামনে কলেজের সকল শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সরকারি মুড়াপাড়া কলেজর শিক্ষার্থীরা রূপসী কাঞ্চন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রূপসী কাঞ্চন সড়ক ঘুরে আবার কলেজে এসে শেষ হয়। 

পরে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ওসমান হাদি হত্যার একমাসের বেশি সময় পার হলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন আসামিরা, শিক্ষার্থীর আরো বলেন, বিভিন্ন কার্যক্রমের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে ওসমান হাদী হত্যার বিচারিক কার্যক্রম। যদি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।

ভোরের আকাশ/র.ই
 

ওসমান হাদিনারায়ণগঞ্জমুড়াপাড়া সরকারি কলেজ

শেয়ার করুন: