শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

‎কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে র‍্যাবের জালে ধরা পড়েছে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলার  কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোঃ কয়ছার মন্ডলের ছেলে মোঃ আজিজুল হক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার সন্তোষ গ্রামের ইসমাইল হোসেন ও একই উপজেলার নলুয়া গ্রামের চাদ আলী শেখের ছেলে  মোঃ নবীর আলী।

‎শনিবার  ৩১ জানুয়ারি দুপুরে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

‎র‍্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার( ৩১ জানুয়ারী)রাতে কুড়িগ্রামের চিলমারীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।অভিযানে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ট্রাক তল্লাশী করে চালক ও সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৬ কেজি গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে চিলমারী থানায় মাদক কারবারি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।

‎র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন,অভিযানে আটক ৩ মাদক কারবারিদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/আ.র

মাদক কারবারী

শেয়ার করুন: