শিল্পসাহিত্য চর্চায় উজ্জ্বল নারায়ণগঞ্জ

দেশখ্যাত ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষে প্রকাশিত ধ্রুবর নভেম্বর ২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন ও লেখক সমাবেশ শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলার পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।
শুরুতেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহানাজ জামান।
সাহিত্যের ছোট কাগজ ধ্রুবর নির্বাহী সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।
কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছের সঞ্চালনায় লেখক সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য কথাসাহিত্যিক ও গবেষক শাওন আসগর। বিশেষ আলোচক ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য মুহাম্মদ জালালউদ্দিন নলুয়া এবং বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মাশরাফী।
বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও সমাজসেবক মোহাম্মদ আল মামুন, সুরকার ও গীতিকার এস এ শামীম, শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি, কবি ও সম্পাদক আলম হোসেন, কবি ও গবেষক ডা. বশির আহাম্মদ তুষার, ছড়াকার ও শিক্ষক নজরুল ইসলাম শান্তু, কবি ও সংগঠক শাহানা মান্নান বুলবুল এবং রূপগঞ্জ ১ আসনে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবি ও সংগঠক নিরব রায়হান। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ লেখক সম্মাননা প্রদান করা হয় ছড়াকার ও চিত্রশিল্পী গোলাম নবী পান্না, ছড়াকার ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং ছড়াকার ও পুথিসম্রাট জালাল খান ইউসুফীকে।
এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী ড. রেজাউল হক হেলাল, কবি ও চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন, দৈনিক দেশবাংলা পত্রিকার সহ সম্পাদক রায়হান আহমেদ, বাংলা একাডেমির জীবন সদস্য লুৎফা জালাল, গল্পকার মমতাজ মেহমুদ, মোখলেছুর রহমান তোতা, কবি কাজী আনিসুল হক, সফিকুল ইসলাম আরজু, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মিন্টু, সিনিয়র আইনজীবী ও কবি মনি গাঙ্গুলি, জহিরুল ইসলাম বিদ্যুত, শামীম মিয়া, জনি সিদ্দিকী, মিঠুন খান, কবি জান্নাতুল ফেরদৌস, ওমর ফারুক আল মামুন, এম আর সেলিম, শুক্কুর মাহমুদ জুয়েল, এস এ বিপ্লব, সাদিয়া তাসলিম আদ্রি, সাজ্জাদ আহমেদ, হিরো, সংগীতা দাস, ঈশিতা দাস, মমিনুল ইসলাম, রমিজ ইসলাম, রুবেল হোসেন, ইয়াসিন আরাফাত, এম ডি সোহেল, আমিন আলী, শামীম আহমেদ সাগর, আব্দুস সালাম, তুহিন প্রধান, তুষার প্রধানসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ড. রুমন রেজা বলেন, শিল্প এবং সাহিত্যচর্চায় সমৃদ্ধ একটি জেলা নারায়ণগঞ্জ। দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকে ভালো মানের লেখক সৃষ্টির ধারাবাহিকতা বজায় রয়েছে। তিনি বলেন, জাতি ও সমাজকে সমুন্নত রাখতে শিল্প-সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। ধ্রুব সাহিত্য পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো জেলার লেখক সৃষ্টি এবং সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি যোগ করেন, এখানে উপস্থিত প্রবীণ লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের দেখেই তিনি বড় হয়েছেন আর শিখেছেন। সেক্ষেত্রে তাঁর নামে প্রধান অতিথির মর্যাদা ব্যবহার করা হলেও এটি প্রকৃতপক্ষে এখানে উপস্থিত সবার প্রাপ্য।
ড. রুমন রেজা আরও বলেন, সাব্বির আহমেদ সেন্টুকে নিবেদিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সেন্টুর এগিয়ে চলা অব্যাহত থাকুক, সবাই তাঁর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ভোরের আকাশ/জাআ