শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল টাইলস মিস্ত্রির

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল টাইলস মিস্ত্রির
টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল টাইলস মিস্ত্রির

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মিন্টু হোসেন (৩৮) নামের এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিন্টুর বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়ভাবে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন মিন্টু। হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

৯৯৯ নাম্বার থেকে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গাড়িটির পরিচয় শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: