শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিগগিরই উদ্বোধন হবে জুলাই স্মৃতি জাদুঘর :সংস্কৃতি মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে খুব শিগগিরই জাদুঘরের উদ্বোধনের তারিখসহ বিস্তারিত জানানো হবে। শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিতভাবে এগোয়নি। বর্তমানে নতুন কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘ট্রাম্প বিমানবন্দর’

পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

সংস্কৃতি মন্ত্রী

শেয়ার করুন: